শেয়ার বেচবে সোনালী পেপারের পরিচালক
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » শেয়ার বেচবে সোনালী পেপারের পরিচালকপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের পরিচালক মোহাম্মদ জাভেদ নোমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিচালক কোম্পানির ৯ লাখ শেয়ার বেচবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জাভেদ নোমানের কাছে কোম্পানির মোট ৯৬ লাখ ৭১ হাজার ৬১৯টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ৯ লাখ শেয়ার বেচতে পারবেন তিনি।
এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২ জানুয়ারী , ২০২২।








