পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ জানুয়ারী) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৭ কোটি ৬৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৫৩ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।
রোববার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৪টির, দর কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৪০৬ পয়েন্ট। এদিন সিএসইতে ২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২ জানুয়ারী , ২০২২।








