সপ্তম মৃত্যুবার্ষিকী : নানা কর্মসূচিতে কোকোকে স্মরণ বিএনপির

প্রচ্ছদ » সারাদেশ » সপ্তম মৃত্যুবার্ষিকী : নানা কর্মসূচিতে কোকোকে স্মরণ বিএনপির

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে মহানগর উত্তর বিএনপি।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বনানীতে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। পরে সেখানে দোয়া ও মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনা করেন তারা।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আমিনুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আলীম নকী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠান। দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ২৬টি থানায় বিশেষ দোয়া অনুষ্ঠান এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ। বিকেল পাঁচটায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান হবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন। কোকো নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। ২৭ জানুয়ারি তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১