সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম-মুরগির

প্রচ্ছদ » সারাদেশ » সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম-মুরগির

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম ও মুরগির। অপরদিকে, অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজারে বেশিরভাগ সবজি আগের দামে বিক্রি হচ্ছে। এসব বাজারে প্রতিকেজি (গোল) বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৪০ টাকা, করলা ৬০ টাকা, ইন্ডিয়ান টমেটো ১০০ টাকা, সিম ১২০ টাকা, বরবটি ৬০ টাকা। চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লতি ৮০ টাকা ও কাকরোল ৮০ থেকে ৬০ টাকা।

এ সব বাজারে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৬০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ টাকায়।

এছাড়া শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা, হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

এসব বাজারে কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। বাজারে গতসপ্তাহের দামে বিক্রি হচ্ছে খুচরা আটার। প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকায়।

দামে বেড়েছে ডিমের। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। সোনালী (কক) মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

১১ নম্বর বাজারের ডিম বিক্রেতা মো. নূরে আলম বলেন, বাজারে অন্যান্য পণ্যের দাম বেশি থাকায় চাহিদা বেড়েছে ডিমের। চাহিদা অনুযায়ী ডিমের উৎপাদন ও সরবরাহ না থাকায় দাম বেড়েছে।

সোনালি (কক) মুরগির দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। লেয়ার মুরগি প্রতি কেজি ২৪০ টাকা।

১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল বলেন, খামারিরা বলছে মালে উৎপাদন কম। উৎপাদন কমের কথা বলে খামারিরা বাড়তি দাম নিচ্ছে। খামারিদের সিন্ডিকেটের কারণে বেড়েছে মুরগির দাম।

তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী বাজারে মুরগির সরবরাহ কম। গতবছর ঠিক শীতের আগে আগে বাজারে বেড়েছিল মুরগির দাম। ঠিক একইভাবে এবছরও দাম বেড়েছে। মুরগির দাম আরও বাড়ার সম্ভাবনা আছে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৮ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১