সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » খেলা » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৮৯ কোটি ৮৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৮০৮টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭৫ কোটি ৩৫ লাখ হাজার টাকা।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৯২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩৬ কোটি ২৭ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, আইপিডিসি ফিন্যান্স ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৮ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১