সময় বাড়লো নিউ লাইনের আইপিও আবেদনের: আবেদন শেষ ৩ মার্চ

প্রচ্ছদ » Uncategorized » সময় বাড়লো নিউ লাইনের আইপিও আবেদনের: আবেদন শেষ ৩ মার্চ

new line clothingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের নিউ লাইন ক্লোথিংস লি: এর প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। আগামীকাল পুঁজিবাজার ও ব্যাংক বন্ধ থাকায় কালকের আইপিও আবেদন কারীরা আগামী ৩ মার্চ রোববার আবেদন করতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিএসইসির ৬৬৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়া হয়।

তথ্যমতে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শতভাগ রপ্তানিকারক কোম্পানিটি বিভিন্ন প্রকারের গার্মেন্টস উৎপাদন করে থাকে। তার মধ্যে রয়েছে- লেডিস, জেন্টসদের জন্য জ্যাকেট এভং শিশুদের বিভিন্ন প্রকারের কাপড়। ছেলে-মেয়ে উভয়ের জন্য রয়েছে জিন্স পোশাক। এসব পণ্য জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড ও ইউকেতে রপ্তানী করা হয়।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৩ পয়সা এবং সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া এনএভি হয়েছে ২০ টাকা ৫২ পয়সা।

বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১