সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ

প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮৯ কোটি ২৪ লাখ ৮৭ হাজার টাকার। যা গতকাল থেকে ১০ কোটি টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬৭৯ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার।

আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০ শতাংশ বা ১০৫টির, কমেছে ৫৫ শতাংশ বা ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ শতাংশ বা ৫১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৯৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১