সাউথ বাংলা ব্যাংকের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » সাউথ বাংলা ব্যাংকের আইপিও অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কর্মাস (এসবিএসি) ব্যাংকের আইপিও অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ।

বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্র মতে, সাউথ বাংলা ব্যাংক শেয়ারবাজার ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৮৪ কোটি ৬৪ লাখ টাকা। সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো। ২০২০ সমাপ্ত বছরের জন্য এখনো লভ্যাংশ ঘোষণা করেনি।

উল্লেখ,সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির অনুমোদন পেয়েছে ২০১৩ সালে। সারা দেশে ব্যাংকটির ৮৩টি শাখা রয়েছে। উপ-শাখা ১২টি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১