সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ০৯ মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে এক হাজার ৩৫২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৪ কোটি ২২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৬৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৬ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ৩২৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৯ মার্চ , ২০২১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১