salman-shahপুঁজিবাজার রিপোর্ট ডেস্কঃ সালমান শাহ নামটি ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের এক উজ্জল ইতিহাসের নাম । যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। যার টানে সিনেমা হলে ছুটেছিল হাজার কোটি তরুণ ভক্ত। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে।

ঢালিউডের এ দাপুটে অভিনেতা রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র। আগামী ৬ সেপ্টেম্বর এই অভিনেতার ২২তম মৃত্যুবার্ষিকী। এই দিবসকে সামনে রেখে আসন্ন ঈদুল আজহায় নাগরিক টিভি আয়োজন করেছে সালমান উৎসব। এ উৎসবে ঈদের সাতদিনে চ্যানেলের পর্দায় সালমান শাহ অভিনীত ৮টি জনপ্রিয় সিনেমা প্রচার করা হবে।

ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ ও দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় প্রতিদিন প্রচার হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০