সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং

internastionalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৫ দশমিক ২৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর বেড়েছে ২৯ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৮ কোটি ২৩ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৬৪ লাখ ৬১ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের দর বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২৭ দশমিক ২৪ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৬ দশমিক ৮৫ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ৩২ শতাংশ, হাক্কানি পাল্পের ২৩ দশমিক ৫৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ২৩ দশমিক ২৩ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২২ দশমিক ৮৪ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ২১ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০