সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

প্রচ্ছদ » অর্থনীতি » সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১৪ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৬ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ২০ দশমিক ২ শতাংশ দর বেড়েছে। এরপরে সিরামিক খাতে ১১ দশমিক ৪২ শতাংশ দর বেড়েছে।

অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ৪.১ শতাংশ, প্রকৌশল খাতে ৩ দশমিক ৫৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৭৩ শতাংশ দর বেড়েছে।

এছাড়া আইটি খাতে ৮ দশমিক ৬১ শতাংশ, পাট খাতে ৯ দশমিক ৭ শতাংশ, আর্থিক খাতে ৪ দশমিক ৩৫ শতাংশ, ওষুধ খাতে ২ দশমিক ৪৫ শতাংশ ও সেবা-আবাসন খাতে দশমিক ৮৭ শতাংশ, ট্যানারি খাতে ২.৬৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৯০ শতাংশ, বস্ত্র খাতে ৩.১৯ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ১৭ শতাংশ দর বেড়েছে।

এদিকে দর কমেছে বাকী ৬ খাতে। ব্যাংক খাতে ১ দশমিক ৭২ শতাংশ, খাদ্য খাতে ১.৫২ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৩ শতাংশ, জীবন বিমা খাতে ২.০৩ শতাংশ, বিবিধ খাতে ৩.৫১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ১৯ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০