সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি ওয়েল্ডিং

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি ওয়েল্ডিং

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ৬২ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র জানায়, প্রতিদিন গড়ে কোম্পানিটির ৮৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬ দশমিক ৫৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনফিডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১২ দশমিক ২৬ লিমিটেড, ফু-ওয়াং ফুড লিমিটেড ১১ দশমিক ৬৯ শতাংশ, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড ১১ দশমিক ২৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ৯ দশমিক ৬৩ শতাংশ, আইএফআইসি ব্যাংক লিমিটেড ৮ দশমিক ৮৫ শতাংশ, কেয়া কসমেটিক্স লিমিটেড ৮ দশমিক ৭৯ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০