সাপ্তাহিক লেনদেনে সেরা লংকাবাংলা ফাইন্যান্স
প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনে সেরা লংকাবাংলা ফাইন্যান্সপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৯ কোটি ১৫ লাখ ৮১ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৯৩ লাখ ৩১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, ফু-ওয়াং ফুড লিমিটেড কেয়া কসমেটিকস লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড।








