সার্কিট ব্রেকার দেয়া ছাড়াই লেনদেন করছে ৪ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » সার্কিট ব্রেকার দেয়া ছাড়াই লেনদেন করছে ৪ কোম্পানি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: ফার্মা এইডস, এসিআই লিমিটেড, প্রাণ এগ্রিকালচার এবং শমরিতা হাসপাতাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ফার্মা এইডস লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৫৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

 

এসিআই লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৯০% লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮০% নগদ এবং ১০% বোনাস লভ্যাংশ। সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮.৪৫ টাকা। আর এককভাবে আয় করেছে ২৯.৯৬ টাকা।

সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮২.৭৯ টাকা। গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৭.৬৭ টাকা। আর এককভাবে দাঁড়িয়েছে ২৬৮.৭৯ টাকা।

কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১ ডিসেম্বর।

 

প্রাণ এগ্রিকালচার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ৯৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।

 

শমরিতা হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১