সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে চার হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৮ ও ১৭১৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১১২টির এবং অপরির্বতিত রয়েছে ৯৫টি কোম্পানির শেয়ার।

মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-অ্যাসোসিয়েট অক্সিজেন, বেক্সিমকো ফার্মা, নিটল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বিডি ফাইন্যান্স, এসএস স্টিল, ন্যাশনাল ফিড, এসিআই, এডিএন টেলিকম ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স।

এর আগে মঙ্গলবার লেনদেন শুরু প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১০ পয়েন্ট।

এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৭ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী দেখা যায়। সকাল ১০ টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৪ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৫৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৫টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানি শেয়ারের দর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১