সাহিত্যে নোবেল পেলেন ক্যাজুয়ো ইশিগুরো
প্রচ্ছদ » Uncategorized » সাহিত্যে নোবেল পেলেন ক্যাজুয়ো ইশিগুরোপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : এ বছর সাহিত্য নোবেল পেয়েছে ব্রিটিশ লেখক ক্যাজুয়ো ইশিগুরো। বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর ১ টায় সুইডিশ একাডেমি পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ক্যাজুয়ো ইশিগুরোর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।
গত বছর সাহিত্যে নোবেল পান মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান, যা চমকের জন্ম দেয়। নোবেলের ইতিহাসে এ পুরস্কারজয়ী প্রথম সংগীত শিল্পী ও গীতিকার তিনি।
বিবিসির খবরে বলা হয়, ইশিগুরা মাত্র ৮টি বই লিখেছেন; যা ৪০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার বিখ্যাত উপন্যাস দ্য রিমেইন্স অব দ্য ডে এবং নেভার লেট মি গো।








