সিএন্ডএ টেক্সটাইলের এমডি গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » সিএন্ডএ টেক্সটাইলের এমডি গ্রেফতার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : খেলাপি ঋণের মামলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দায়েরকৃত খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে দুইটি একাউন্টের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে টাকা না দিয়ে খেলাপি হয়। অর্থ উদ্ধারে ইউনিয়ন ক্যাপিটাল ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা দায়ের করে। মামলা নং-১৬৭৫(২০১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমডিকে ফিরিঙ্গি বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, খেলাপি ঋণের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৫ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০