সিঙ্গাপুর-মালয়েশিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

প্রচ্ছদ » Uncategorized » সিঙ্গাপুর-মালয়েশিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

aziz ahmedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাতদিনের সরকারি সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বুধবার (৩ এপ্রিল) তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সোমবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান সিঙ্গাপুরের চিফ অফ ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চাংগি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং সফর শেষে ৯ এপ্রিল দেশে ফিরবেন।

দেশে ফিরেছেন নৌ প্রধান:
মালয়েশিয়ায় অনুষ্ঠিত লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড এরোস্পেস এক্সিবিশন-২০১৯ এর ফ্লিট রিভিউয়ে অংশগ্রহণ শেষে সোমবার (১ এপ্রিল) দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০