পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আজ ১৭ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা এবং একক ভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সা এবং এককভাবে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ২৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে। তবে স্থান ও সময় পরে জানানো হবে। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ মে নির্ধারন করা হয়েছে।








