পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অর্ধবার্ষিক(জুলাই-ডিসেম্বর,১৮)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৫৫ পয়সা।
৩১ ডিসেম্বর,১৮ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা।








