সুনামগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » সুনামগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

bojropatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বজ্রপাতে শাহিনুর রহমান লিটন (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ইছগাঁও হাওরে এঘটনা ঘটে। মৃত লিটন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকালে রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের হাওরে মাছ ধরতে যান লিটন। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০