সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, প্রথম ঘণ্টায় লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ পয়েন্ট বেড়ে গেছে। আর লেনদেন হয়েছে ২০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৬২ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২০৯ কোটি ৬২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৭ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১