সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » অর্থনীতি » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও ৩০ মিনিট পর ক্রয় প্রেসারে বাড়তে সূচক। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, দর কমেছে ১০৮টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৮০ লাখ ৬৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৩৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করে ১২১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৭০ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯০২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ৪৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১