পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামী ৯ জুন, রবিবার চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- মেরিকো বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, স্ট্যার্ডার্ড ব্যাংক ও উত্তরা ফিন্যান্স ।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








