সূচকের উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ২৫ মে ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে দুই হাজার ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৮৮ কোটি ৭৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, দর কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০