ভাসানচরে রোহিঙ্গাদের অবকাঠামো নিয়ে খুশি ভলকান বজকির
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ভাসানচরে রোহিঙ্গাদের অবকাঠামো নিয়ে খুশি ভলকান বজকিরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আমি বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছি। সময়ের অভাবে ভাসানচর যেতে পারছি না।
তবে ভাসানচরের অবকাঠামো ভিডিওতে দেখেছি। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মিত অবকাঠামো দেখে আমি খুব খুশি। এই অবকাঠামো বিশ্বে অনন্য উদাহরণ হয়ে থাকবে।
মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বজকির একথা বলেন।
ভলকান বজকির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের
সঙ্গে এক বৈঠক করেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাসানচরের অবকাঠামো দুর্যোগ প্রতিরোধেও সক্ষম বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছি। তিনি খুব মানবিক ও প্রজ্ঞাবান। তার সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে।
ভলকান বজকির বলেন, জাতিসংঘ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বেলারুশের গ্রেফতার হওয়া সাংবাদিকের মুক্তির আহ্বান জানাই।
ড. মোমেন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বজকির মঙ্গলবার দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করেন তিনি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ মে , ২০২১।








