সূচকের উত্থানে লেনদেন শেষ
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সূচকের উত্থানে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে উত্থান-পতন থাকলেও শেষ ঘন্টার ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা।
দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫২৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২১৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৮৫০ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকা।








