সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। এই দিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ১৫ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ১৪৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭১ কোটি ২২ লাখ ৬১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১২৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৮৮৭ পয়েন্টে। সে সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকা।

অন্যদিকে, বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১