সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা । আগের বছর একই সময়ে ইপিএস এর পরিমাণ ছিল ২৩ পয়সা। গত বছর থেকে এ বছর ১৫ পয়সা লোকসান হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ১৮ শেষে একত্রিত করা আর্থিক প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৯৮ পয়সা এবং ৩০ জুন, ১৮ শেষে কোম্পানির এনএভিপিএস ছিল ২২৫ টাকা ৪২ পয়সা। জুন থেকে সেপ্টেম্বরে এনএভিপিএস বেড়েছে ৫৬ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির একত্রিত করা আর্থিক প্রতিবেদনে নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রতি শেয়ার কমেছে ৪ টাকা ২০ পয়সা। যা গত বছর একই সময়ে ১৫ টাকা ৪১ পয়সা ছিল।








