সূচকের দরপতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের দরপতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরুতে কিছুটা উত্থান থাকলেও পরে সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের সঙ্গে লেনদেন চিত্রেও রয়েছে নেতিবাচক প্রভাব। তবে সূচক ও লেনদেন কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৯৯.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৩.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৩.৬৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১টির, দর কমেছে ১১১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২৩ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে গতকাল একই সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করে ৫০০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১১৬৭.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৬১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৫টির, দর কমে ১৬৫টির এবং দর অপরিবর্তিত থাকে ৫২টির। এ সময় টাকার অংকে লেনদেন হয় ১৩৫ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩০০.৬০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, দর কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৯ হাজার ৫৭৭ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০