পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গেল দুই বছর ধরে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে আসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই ধারাবাহিকতায় এবছরও এই বিনিয়োগকারী সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। আজকের অনুষ্ঠিত কমিশনের ৬৯৫তম সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৯ থেকে ০৪ অক্টোবর ২০১৯ তারিখ পর্যন্ত International Organization Of Securities Commission (IOSCO) কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ , ২০১৯ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ নানাবিধ কর্মসূচি পালন করা হবে।








