সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » জাতীয় » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরুতে সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৩১ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ২০১টির এবং দর পরিবর্তীত রয়েছে ৩৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৮৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৩২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ২০২৫ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৭৫৩ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৪ লাখ ৯১ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০