৫ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
প্রচ্ছদ » Uncategorized » ৫ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ার দরে অস্বাভাবিক উল্লম্ফনের পেছনে কারসাজি বা বিধি বহির্ভুতভাবে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ হয়েছে কিনা জানতে চেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স এবং সায়হাম টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত কয়েক কার্যদিবসে ধরে এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে। আর তাই কোম্পানিগুলোর কাছে দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই। তারই প্রেক্ষিতে দর বাড়ার কোন মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছেন কোম্পানিগুলোর কর্তৃপক্ষ।
কর্ণফুলী ইন্স্যুরেন্স: গত ৭ জানুয়ারী থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ১৬ টাকা। যা ১৬ জানুয়ারী বেড়ে লেনদেন হয়েছে ২১.২০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫.২০ টাকা।
বিডি ওয়েল্ডিং: গত বছরের ২৭ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ১৬ টাকা। যা ১৬ জানুয়ারী বেড়ে লেনদেন হয়েছে ২০.৬০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৬০ টাকা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: গত বছরের ২৪ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ১৬.৩০ টাকা। যা ১৬ জানুয়ারী বেড়ে লেনদেন হয়েছে ২২.৯০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৬০ টাকা।
ইস্টার্ণ ইন্স্যুরেন্স: গত বছরের ১২ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ২৬.৬০ টাকা। যা ১৬ জানুয়ারী বেড়ে লেনদেন হয়েছে ৩৭.৭০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.১০ টাকা।
সায়হাম টেক্সটাইল: গত ১০ জানুয়ারী থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়ে চলেছে। ওইদিন এ কোম্পানির শেয়ারের দর ছিলো ৪৯.৪০ টাকা। যা ১৬ জানুয়ারী বেড়ে লেনদেন হয়েছে ৬০.১০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.৭০ টাকা।








