সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৫ মিনিট পর এর মাত্র হ্রাস পেতে থাকে। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৬ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ২১২টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৭৬ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৭১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০০৪ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৪১ লাখ ১৪ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬০৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, দর কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ১৮ লাখ ৭৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০