২ ব্যাংকের বোর্ড সভা আজ
প্রচ্ছদ » Uncategorized » ২ ব্যাংকের বোর্ড সভা আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো: ডাচ্-বাংলা ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ড সভা ১২ মার্চ, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ১২ মার্চ, দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করা হবে বলে জানা গেছে।








