স্টাইল ক্রাফট লিমিটেডের ১৫০% লভ্যাংশ অনুমোদন
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » স্টাইল ক্রাফট লিমিটেডের ১৫০% লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
আজ রোববার রাজধানীর স্পেকটা কনভেনশন সেন্টারে কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করে শেয়ারহোল্ডারবৃন্দ।
৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ।
সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭ টাকা ৭৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৬৬ টাকা ৭ পয়সা।
৩৬তম এজিএম এ ১৫০ শতাংশ লভ্যাংশসহ সকল এজেন্ডা পাশ করেন শেয়ারহোল্ডাররা।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ওমর গোলাম রাব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. সামস আলমাস রহমান, ড. আলমাস বেগম, মো. ফজলুর রহমান, শরীফ আলমাস রহমান, মোসলেহ উদ্দিন আহম্মেদসহ শেয়ারহোল্ডারবৃন্দ।








