৩২ ব্যাংকের এটিএম সেবা বন্ধ শনিবার সকাল পর্যন্ত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ৩২ ব্যাংকের এটিএম সেবা বন্ধ শনিবার সকাল পর্যন্ত

ATMপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাড়ে ছয় ঘণ্টা কিউ ক্যাশের সদস্য ব্যাংকের এটিএম সেবা, পিওএস, কার্ড এবং অন্যান্য সেবা বন্ধ থাকবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ২টা ৩০ মিনিট থেকে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ৩২ ব্যাংকের সেবা বন্ধ থাকবে।

ব্যাংক এবং কিউ ক্যাশ সূত্রে এই তথ্য জানা গেছে।
এছাড়া নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের ভিসা কার্ড থেকেও টাকা উত্তোলন বন্ধ থাকবে। বাংলাদেশ ডাক বিভাগ, কিউ ক্যাশ থেকে বিকাশে টাকা প্রেরণ এবং অনলাইনে আয়কর প্রদানও বন্ধ থাকবে।

ব্যাংক গুলো হলো: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংক, ওরি ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক (ক্রেডিট কার্ড), মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০