স্ত্রীর মৃত্যু, গ্রেফতার অভিনেতা

প্রচ্ছদ » Uncategorized » স্ত্রীর মৃত্যু, গ্রেফতার অভিনেতা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গত সপ্তাহে নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে জনপ্রিয় মালায়ালাম অভিনেতা উন্নি দেবের স্ত্রী প্রিয়াঙ্কার। ধারণা করা হচ্ছে তিনি ‘আত্মহত্যা’ করেছেন। আর স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই তারকাকে।

মঙ্গলবার (২৫ মে) কেরালা পুলিশের হাতে গ্রেফতার হন উন্নি দেব। স্ত্রী প্রিয়াঙ্কার আত্মহত্যার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যার ঘটনা নয়। কারণ যৌতুকের জন্য উন্নি দেব নিয়মিত প্রিয়াঙ্কার উপর নির্যাতন করতেন। এছাড়া আত্মহত্যার একদিন আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা। তাছাড়া মৃত্যুর পর প্রিয়াঙ্কার পুরো শরীরে চোট-আঘাতের চিহ্ন দেখা গেছে।

২০১৯ সালে বিয়ে করেন উন্নি ও প্রিয়াঙ্কা। জানা যায়, গত বছর লকডাউনের সময় থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। প্রিয়াঙ্কার সোনার গয়না বিক্রিরও অভিযোগ রয়েছে উন্নির বিরুদ্ধে।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজা পি দেবের ছেলে উন্নি দেব। ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করেছিলেন উন্নি। পরবর্তীতে সিনেমাতেও দেখা গেছে তাকে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০