হবিগঞ্জে চায়ের দোকানে ট্রাকচাপায় নিহত ১

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » হবিগঞ্জে চায়ের দোকানে ট্রাকচাপায় নিহত ১

shistaganjপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাজারে চায়ের দোকানে ট্রাকচাপায় শাহেদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ওই দোকানের আরও ৪ জন। বুধবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ আলী উপজেলার পশ্চিম চরহামুয়া এলাকার সুন্দর আলীর ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলিমনগর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কয়েকজন। এ সময় হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক এসে চায়ের দোকানটি চাপা দিয়ে উল্টে যায়। এতে ৫ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহেদ আলীকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার শামীমুর রহমানের নেতৃত্বে উত্তেজিত জনতা ওই সড়কে আবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফেরদৌস ইসলাম এসে ঘটনাস্থলে একটি স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত ট্রাকটি এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে ছিল। তবে চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১