সিইসির বক্তব্যের কঠোর প্রতিবাদ মাহবুব তালুকদারের

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সিইসির বক্তব্যের কঠোর প্রতিবাদ মাহবুব তালুকদারের

mahbub-talukdarপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নির্বাচন কমিশন বৈঠকে বিভিন্ন সময় নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে আলোচনায় আসা কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গতকাল মঙ্গলবার রাঙ্গামাটিতে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান।

বুধবার দুপুর ১ টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোপূর্বে সিইসি আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনও তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা কথা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না।

মাহবুব তালুকদার বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি গত ১৭ ডিসেম্বর বলেছিলাম নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই, তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। এখনও সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কী নেই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১