হলি আর্টিজানে নিহতদের প্রতি পুলিশের শ্রদ্ধা

প্রচ্ছদ » Uncategorized » হলি আর্টিজানে নিহতদের প্রতি পুলিশের শ্রদ্ধা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

বৃহস্পতিবার (১ জুলাই) গুলশান থানার সামনে পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ও বনানী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের সম্মানে স্থাপিত ভাস্কর্য দীপ্ত শপথ-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় তারা নিহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালায়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ জন নিরীহ নাগরিক নিহত হন। এই সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে অকালে আত্মত্যাগ করেন ডিএমপির দুই নির্ভীক কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন খান। গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১