পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে । কোম্পানিগুলো হলো- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, বসুন্ধরা পেপার মিলস, জিপিএইচ ইস্পাত, শাশা ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়াম সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, হা-ওয়েল টেক্সটাইল, আমান ফিড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম আজ ১৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ডিওএইচ বাড়িধারা কনভেনশন সেন্টার, বাড়িধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
ইফাদ অটোস: প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম আজ ১৯ ডিসেম্বর, সকাল ১১টায় সামারাই কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ২২ শতাংশ ক্যাশ ও ১০ স্টকসহ মোট ৩২ শতাংশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
বসুন্ধরা পেপার মিলস: পেপার ও প্রিন্টিং খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশস সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
জিপিএইচ ইস্পাত: প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল ১১টায় চিটাগাং ক্লাব, চিটাগাং অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
শাশা ডেনিমস: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ২২ শতাংশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ: খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল ৯টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গনে, গাজীপুর অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
প্রিমিয়াম সিমেন্ট: সিমেন্ট খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, দুপুর ৩টায় চিটাগাং ক্লাব, চিটাগাং অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
সোনারগাঁও টেক্সটাইল: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল ১১টায় বরিশাল ক্লাব, বরিশাল অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
হা-ওয়েল টেক্সটাইল: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
আমান ফিড: বিবিধ খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে, সিরাজগঞ্জ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে।
কাট্টালি টেক্সটাইল: বস্ত্র খাতের এ কোম্পানির এজিএম ১৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১০টায় ভাট্রিয়ারি গ্লোব অ্যান্ড কান্টটিরি ক্লাব, চিটাগাং অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুমোদন করা হবে। এর আগে সকাল ১০টায় কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।








