পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আগামীকাল সোমবার বন্ধ থাকবে।
কোম্পানি দুইটি হচ্ছে- মেট্রো স্পিনিং ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানি দুইটি গত ২ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ ৫ নভেম্বর স্পট মার্কেটে কোম্পানি দুইটির লেনদেন শেষ হবে।
উল্লেখ্য, কোম্পানি দুইটি আগামী ৭ নভেম্বর থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।








