পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হাক্কানি পাল্প, ম্যাকসন স্পিনিং, কাশেম ড্রাইসেলস, স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অলটেক্স, হাক্কানি পাল্প ও ম্যাকসন স্পিনিংয়ের লেনদেন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। এই কোম্পানিগুলোর রেকর্ড ডেট ১৯ নভেম্বর। আর বাকী তিন কোম্পানির স্পটে লেনদেন ৭ নভেম্বর পর্যন্ত চলবে। ওই কোম্পানিগুলোর রেকর্ড ডেট ৮ নভেম্বর
রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই স্পট মার্কটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হবে।








