৩ কোম্পানির লেনদেন চালু বুধবার
প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির লেনদেন চালু বুধবার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৩০ মে, বুধবার চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ২৯ মে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৭ ও ২৮ মে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








