৩ কোম্পানির লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » ৩ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৩০ মে, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার গত ৩০ মে স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর লেনদেন স্পটে শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৩১ মে, বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








