৩ ঘণ্টায় ৪ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » ৩ ঘণ্টায় ৪ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি চারটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, রংপুর ফাউন্ডারি, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) ও মুন্নু সিরামিক।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত ইনটেকের স্ক্রিনে সর্বশেষ ৪ লাখ ৯ হাজার ৭০০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না । হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২১ টাকা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৯ টাকা ১০ পয়সা।
অন্যদিকে রংপুর ফাউন্ডারির স্ক্রিনে সর্বশেষ ২ লাখ ৮৪৫টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না । হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১৪৫ টাকা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৩১ টাকা ৯০ পয়সা।
একইভাবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস হল্টেডের আগে ৫৪ টাকা ৩০পয়সা ও মুন্নু সিরামিক ৬২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।








