৮ কোম্পানির লেনদেন বন্ধ কাল
প্রচ্ছদ » Uncategorized » ৮ কোম্পানির লেনদেন বন্ধ কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৩ মে, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফনিক্স ফিন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স ও সাউথইস্ট ব্যাংক।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ২৬ মে, রবিবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








