টপটেন লুজার বিএনআইসিএল
প্রচ্ছদ » Uncategorized » টপটেন লুজার বিএনআইসিএল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৭৫ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ১৩০ বারে কোম্পানির ১ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৭৮ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১০০ বারে ৩৫ হাজার শেয়ার লেনদেন করেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট মিলস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইউনাইটেড এয়ার বিডি ফাইন্যান্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড।








